এই সপ্তাহ
Next issue in: Loading...

সংখ্যা: #5 - প্রকাশিত: 30-1-2025

২৪-০১-২০২৫

Deepseek

ডিপসিক একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে।

কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে। তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এ বছরের ১০ই জানুয়ারি।

চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে।

পাঠযোগ্য (পড়তব্য :-D ) - what-questions-will-chinas-deepseek-not-answer

২৮-০১-২০২৫

সারা দেশে রেল ধর্মঘট

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছেন। মাইলেজ ভাতা ও সুবিধার দাবি আদায়ের জন্য ডাকা এই ধর্মঘটের কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

৩০-০১-২০২৫

আমেরিকায় যাত্রীবাহী বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সাথে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজ জানাচ্ছে এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

গুরুত্বপূর্ণ কিছু বাদ গিয়েছে? আমাদের জানান